BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিংড়ায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালা উদ্যোগে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সহযোগিতায় এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনিরুদ্ধ আশরাফ আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আটটি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে চ্যাম্পিয়ন লালোর উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হন নলবাতা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন  রুকাইয়া,নলবাতা উচ্চ বিদ্যালয়। কুইজে ১৬০ জনের মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন– অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, প্রথম আলো নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, জেলা প্রশাসনের আক্তারুজ্জামান, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন সহ প্রমুখ। সঞ্চালনায় আব্দুল মতিন ও আজাদুর রহমান।

পুরস্কার হিসেবে বই, সনদ ও প্রাইজবন্ড এবং চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ বক্তা কে ক্রেস্ট দেয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে একজন করে  বক্তব্য রেখেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত