BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ার চলনবিলের ৪৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বিটিসি নিউজকে জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলার ৪৪০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ১০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি মুগ বীজ ও ১০ কেজি ডিএপি, পাচঁ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষকের মাঝে এক কেজি তিল বীজ ও সমপরিমাণ ডিএপি, এমপি সার বিতরণ করা হচ্ছে। এছাড়াও ২৪০ জন কৃষকের মাঝে এক কেজি পাট বীজ ও পাঁচ কেজি করে ডিএপি, এমওপি সার বিতরণ করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান