BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় কলেজ শিক্ষক ও জিয়া পরিষদ নেতাকে কুপিয়ে হত্যা হত্যাকীদের গ্রেফতার দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

সিংড়ায় কলেজ শিক্ষক ও জিয়া পরিষদ নেতাকে কুপিয়ে হত্যা হত্যাকীদের গ্রেফতার দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১ টায় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।

তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও ধানের শীষ মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু কর্মী বলে জানা গেছে।

তবে ঘটনার পরপরই এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে কলম কুমারপাড়া গ্রামের মুদি দোকানদার আব্দুল ওহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। আর সেই আগুনে মুদি দোকানি আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়া (৭৫) এর মৃত্যু হয়। আগুনে টিনের তৈরি সাতটি ছাপরা ঘরও পুরে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নুর মোহাম্মদ আলী সহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন কলেজের শিক্ষক ও ছাত্ররা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার।

অপর দিকে একই দিনে বেলা ১২ টার দিকে সিংড়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজ।

এবিষয়ে নিহতের ভাতিজা কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন মুঠোফোনে জানান, তার চাচা বাজার থেকে বাসায় ফিরে এশার নামাজ ও খাবার শেষে বাড়ির সামনের রাস্তায় হাটতে বের হন।

এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল করিম ও আলাউদ্দিন মুন্সি এবং তাদের বাহিনী কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

তিনি আরো জানান, এলাকার তার চাচার সাথে কারো কোন প্রকার বিরোধ ছিল না। ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষে শিক্ষক সমাজকে একত্রিত করার অপরাধে এই হত্যাকান্ড।

তিনি দাবি করেন, এই নৃশংস ও পরিকল্পিত হত্যাকে ধামাচাপা দিতে নিজেরাই বাড়িতে আগুন দেয়ার মতো ঘটনা ঘটিয়ে তাদের উপর দায় চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে। দ্রæত চাচার হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন তিনি।

এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এই হত্যাকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২ টায় সিংড়া বাসস্ট্যান্ডে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ বলেন, নিহত শিক্ষক জিয়া পরিষদ নেতা ও ধানের শীষের একনিষ্ঠ কর্মী। তার মৃত্যুতে শিক্ষক সমাজ ও বিএনপি পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হত্যাকারীদের দ্রæত গ্রেফতার দাবি করেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক কুপিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার