BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় এনসিপির মঞ্চে ছাত্রশক্তি ও যুবশক্তির হাতাহাতি মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে – আসিফ মাহমুদ

সিংড়ায় এনসিপির মঞ্চে ছাত্রশক্তি ও যুবশক্তির হাতাহাতি মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে – আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলের প্রত্যেক আসনে একক প্রার্থী। এটা আমাদের ঐক্যের পরিচয়। মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যদি অনৈক্যর সুযোগে চাঁদাবাজরা ক্ষমতায় আসে আগামী ৫ বছর কেহ শান্তিতে বসবাস করতে পারবেন না।

মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে ১১ দলীয় জোট মনোনিত প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে পদযাত্রার শুরুতেই মঞ্চে উঠা নিয়ে ছাত্রশক্তি ও যুবশক্তির হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়।

পদযাত্রায় প্রধান বক্তা ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নাটোর জেলার সদস্য সচিব প্রফেসর এসএম জার্জিস কাদির।

আরো বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সম্বয়ক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মুনিয়া শারমিন, জাতীয় যুবশক্তির আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম, নাটোর জেলার যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, উপজেলা জামায়াতের আমির আ.ব.ম আমানউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমীর সাদরুল উলা, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক টিংকু সরদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাকারিয়া মাসুদ।

আসিফ মাহমুদ আরো বলেন, একটি দল মনে করেন পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। বিগত তিনটি নির্বাচনে দমন-পীড়ন করে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু ৫ আগস্ট বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়েছিল, আপনাদের সন্তানেরা জীবন দিয়েছিল, সেই মানুষ পারে ভোটের জন্য জীবন দিতে।

তাই নির্বাচনের দিন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

ভোটের দিন ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। যেন আগের নির্বাচনের মতো আমার-আপনার ভোট অন্য কেহ দিতে না পারে এবং মরা মানুষ কবর থেকে যেন ভোট না দিতে পারে সেটা নিশ্চিত করতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন আসিফ মাহমুদ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান