BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় এক রাতে পাঁচ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুঃচিন্তায় কৃষক

সিংড়ায় এক রাতে পাঁচ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুঃচিন্তায় কৃষক

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এক রাতে ছয় কৃষকের পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি মাঠে এই চুরির ঘটনা ঘটে।

এতে বোরো মৌসুমের শেষ সময়ে এসে একের পর এক ট্রান্সফরমার চুরিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা হলেন, শহরবাড়ি গ্রামের এবারত আলী, সাইদুর রহমান, আব্দুর রউফ, মনিরুজ্জামান, লুৎফর রহমান ও কান্তনগর গ্রামের শাহাদত হোসেন। গত রাতের যে কোন সময় শহরবাড়ি মাঠ থেকে ভুক্তভোগী কৃষকদের ৫ কেভি চারটি ও দশ কেভি একটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে।

এতে ছয়জন কৃষক জমিতে সেচ নিয়ে দুঃচিন্তায় পড়েছেন।

কৃষক সাইদুর রহমান বলেন, পর পর দু’বছর তার ট্রান্সফরমার চুরিতে দিশেহারা হয়ে পড়েছেন। এভাবে যদি প্রতি বছরই চুরি সংঘটিত হয়। তাহলে চলনবিলের কৃষিতে প্রভাব পড়বে। ছয় প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চুরি রোধে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত