BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে – নবাগত পুলিশ কমিশনার জিল্লুর

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে – নবাগত পুলিশ কমিশনার জিল্লুর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে যোগদানের সময় নবাগত পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বলেছেন রাজশাহী নগরীর নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃংখলা সম্মুন্ত রাখাসহ যাবতীয় আইনী পদক্ষেপ গ্রহন করা হবে ও রাজশাহী নগরীর যানজট নিরসনে কার্যকর ভুমিকা পালন করা হবে।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টায় সাংবাদিকগনের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. মোঃ জিল্লুর রহেমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এক সম্ভান্ত পরিবাওে জন্ম গ্রহন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালযের পাবলিক এডমিন্ট্রিশন থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রিী অর্জন করেন।

১৮ তম বিবিএস এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন কওে আসছেন। তিনি ২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত জাতিসংঘ এর সুদান মিশনে পার্সোনেল অফিসার, লজিস্টিক অফিসার এবং স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি সুদীর্ঘ কর্মজীবনে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স), টুরিস্ট পুলিশ, অতিরিক্ত মাহপরিচালক (প্রশাসন), র‌্যাব, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক, ডিএমপি) সহ বিভিন্ন গুরুত্বপুর্ন ইউনিটে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বেও সাথে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে গুরুত্বসহকারে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার