BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য ও রোগমুক্তি কামনা করে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের চিফ পেশ ইমাম মো. নাজমুল আলম। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার