BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: এলেনা রিবাকিনা যেন হিসাব মেলাতেই ফিরে এসেছিলেন মেলবোর্ন পার্কে। তিন বছর আগে যে কোর্টে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন, সেই রড লেভার অ্যারেনাতেই শনিবার বজ্রঝরা পারফরম্যান্সে হারালেন বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে।

তিন সেটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে নিলেন কাজাখস্তানের এই তারকা।

২০২৩ সালের ফাইনালে সাবালেঙ্কার কাছে হারের প্রতিশোধ নিতেই যেন এবার নামেন রিবাকিনা।

পুরো টুর্নামেন্টজুড়ে নীরবে কিন্তু দারুণ কার্যকর টেনিস খেলে শেষ পর্যন্ত তুলে নিলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন তিনি।

ফাইনালে দুজনেই ছিলেন অনবদ্য ছন্দে। ২০০৮ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি হলেন এমন দুই খেলোয়াড়, যারা ফাইনালের আগে একটি সেটও হারাননি।

তবে ম্যাচের শুরুতেই চাপটা সাবালেঙ্কার ওপর বাড়িয়ে দেন রিবাকিনা। প্রথম গেমেই ব্রেক পেয়ে এগিয়ে যান তিনি। পরে সেটটি নিজেদের করে নেন।

দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান শীর্ষ বাছাই সাবালেঙ্কা।

শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক খেলায় সমতায় ফেরান ম্যাচ। তবে নির্ধারণী সেটে আবারও নিজের শান্ত, নিয়ন্ত্রিত এবং শক্তিশালী টেনিসে ম্যাচের নিয়ন্ত্রণ নেন রিবাকিনা। শেষ পর্যন্ত সাবালেঙ্কার হার্ডকোর্ট আধিপত্যে চিড় ধরিয়ে শিরোপা নিশ্চিত করেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় রিবাকিনা বলেন, “কথা খুঁজে পাওয়া কঠিন। আরিনাকে অভিনন্দন।

গত কয়েক বছরে সে দুর্দান্ত খেলেছে। আশা করি ভবিষ্যতে আমরা আরো অনেক ফাইনাল খেলব।”

দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। রিবাকিনা বলেন, “এটা সত্যিই ‘হ্যাপি স্ল্যাম’। এখানে খেলতে আমি সব সময় উপভোগ করি। কাজাখস্তান থেকে যে সমর্থন পেয়েছি, সেটা আমি স্পষ্টভাবে অনুভব করেছি।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল