আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে সিয়াম ফার্নিচার হাউজ নামের এক দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ফার্নিচার হাউজের মালিক হাসান আলী শাহ দাবী করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সান্তাহার হাটখোলা রোডের নতুন বাজার এলাকায় অবস্থিত সিয়াম ফার্নিচারের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানাযায়. নওগাঁ সদর উপজেলার চকদৌলত গ্রামের হাসান আলী শাহ-এর সান্তাহার হাটখোলা নতুন বাজার এলাকায় সিয়াম ফার্নিচার নামের একটি ফার্নিচার তৈরীর দোকান রয়েছে।
রোববার সারাদিন কাজ শেষে রাতে কর্মচারীসহ মালিক হাসান আলী শাহ বাসায় যান। গভীর রাতে কেবা কারা ওই ফার্নিচারের দোকানে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে তিনি মালিক রাতেই তার প্রতিষ্ঠানে এসে অগ্নিকান্ড দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে বেশ কিছু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে দোকানে রাখা তৈরী আসবাবপত্র, বিপুল কাঠ ও পুরো দোকান পুড়ে ছাই হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন. বিষয়টি খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেয় হবে। #















