সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২ লাখ ৭৫ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রার্থী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৬৮ ভোট। তিনি ২৫ হাজার ৬২৬ ভোটে পরাজিত হয়েছেন।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন।
এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৭৩ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮৭৩ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, জামায়াত ইসলামীর অধ্যক্ষ মো, ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল করিম এবং বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #















