BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় ঈদের আগের দিন কোস্ট গার্ডের অভিযানে মিললো ৪১ বোতল বিদেশি মদ

সাতক্ষীরায় ঈদের আগের দিন কোস্ট গার্ডের অভিযানে মিললো ৪১ বোতল বিদেশি মদ

সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগর উপজেলার গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন সাংবাদিকদের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে সুন্দরবনের গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকা থেকে উক্ত মদ গুলো জব্দ করা হয়। তবে, এসময় কোস্টগার্ড কোন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে নদী পথে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন শ্যামনগর উপজেলার গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায় মাদকারবারীরা মদের একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি চৌকস দল রাতে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সেখান থেকে ৪১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬১ হাজার ৫০০ টাকা বলে তিনি প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। তবে, এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় তারা তাদের কাউকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, মাদকের ভয়াল থাবা থেকে দেশের তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী