BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক শফিক জামানের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

সাংবাদিক শফিক জামানের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কবি ও সাংবাদিক শফিক জামান লেবুর ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রেসক্লাব রবিবার (১২ এপ্রিল) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, চ্যানেল ওয়ান টিভির তানভীর আহমেদ হীরা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, জামালপুর নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক মো: সোহেল রহমান রিপন, দৈনিক জনতার সাংবাদিক এস কে সোহেল, মাইটিভির শামীম আলম, দৈনিক ইত্তেফাকের লিয়াকত হোসাইন লায়ন, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, বাংলাটুডে ২৪ এর সম্পাদক হাফিজুর রহমান, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, দৈনিক আমার দেশের মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সাংবাদিক শফিক জামান লেবুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।

এনটিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি প্রয়াত শফিক জামান লেবু একাধারে গুণী সাংবাদিক, কবি, লেখক ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। আজীবন তিনি মানুষ ও সমাজের কল্যাণে নিবেদিত হয়ে নিবিড়ভাবে কাজ করেছেন।

তিনি জামালপুরে সাংবাদিকতার জগতে এক উজ্জল পথ প্রদর্শক। জেলার সাংবাদিকতার প্রসারে তার ভূমিকা অনবদ্য। তার আলোয় উদ্ভাসিত হয়ে অনেক সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠিত ও স্বনামধন্য জাতীয় গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন। জামালপুরের অনেকেই তার হাত ধরে ও তার সানিধ্যে সাংবাদিকতা শুরু করেছেন।

গত ২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই উন্নত চিকিৎসার জন্য জামালপুর থেকে ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেকনাফে বিদেশি রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন