BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ

সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর পদ্মা গার্ডেন এলাকায় শনিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি সিটিজেন ভয়েসের নিজস্ব প্রতিবেদক ও আরইউজের সদস্য জুবায়ের আলীর ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

রোববার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দুর্বৃত্তরা শুধু সাংবাদিক জুবায়েরের ওপর হামলাই করেনি; তার মোবাইল কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও ডিলিট করেও দিয়েছে। পুলিশের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারধর করা হলেও পুলিশ সদস্যদের নিস্ক্রিয় ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নেতৃদ্বয় অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সাংবাদিক নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ভারতের বিধানসভা নির্বাচন, ৪ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর