আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার দৈনিক করতোয় প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর নাতনী সান্তাহার হাউজিং এস্টেট পৌর বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থি মারিহা আহম্মেদ উপজেলার প্রথম স্থান অধিকারী শ্রেষ্ট শিক্ষার্থির গৌরব অর্জন করেছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে আদমদীঘি উপজেলা সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে তাকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।
উল্লেখ্য: ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলীর সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ পালনের বিচারকমন্ডলীর বিবেচনায় মারিহা আহম্মেদকে আদমদীঘি উপজেলার শ্রেষ্ট শিক্ষার্থি হিসাবে প্রথম স্থান অধিকার করায় তাকে ক্রেস্ট প্রদান করা হয়। সে ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
মারিহা আহম্মেদ সাংবাদিক রফিকুল ইসলামের নাতনী ও একটি ঔষধ কোম্পানীর এড়িয়া ম্যানেজার শামিম আহমেদ মাসুদের মেয়ে। #















