BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা

সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে গঠিত সশস্ত্র বাহিনী বেতন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার বেলা ২টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। এসময় লে. জেনারেল মো. ফয়জুর রহমানের সাথে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনীর বেতন কমিটির চূড়ান্ত প্রতিবদেন গ্রহণ করে অর্থ উপদেষ্টা সকলকে এই কষ্টসহিষ্ণু কাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠনের অনুমোদন দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে এই কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার