BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বোচ্চ করদাতা রাশমিকা!

সর্বোচ্চ করদাতা রাশমিকা!
বিটিসি বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুতেই কর পরিশোধ করে আলোচনায় এসেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ রুপি আয়কর পরিশোধ করেছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এই তারকা।

বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা মান্দানা। বর্তমানে প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি বলে জানা গেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার