BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সরাসরি পরের বিশ্বকাপের টিকেট পাচ্ছে বাংলাদেশ

সরাসরি পরের বিশ্বকাপের টিকেট পাচ্ছে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশ পরবর্তী আসরে সরাসরি খেলার সুযোগ পেতে যাচ্ছে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

আইসিসি বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি আগামী আসরে খেলা নিশ্চিত করেছে।

নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে সুপার এইটে খেলা আট দলের সঙ্গে স্বাগতিক দুই দল এবং র‌্যাঙ্কিং থেকে আরও দুই দল সরাসরি সুযোগ পাবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ আসরে।

এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে পেয়ে গেছে আগামী আসরের টিকেট। এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও স্বাগতিক হিসেবে সরাসরি আগামী আসরে খেলবে অস্ট্রেলিয়া।

পরের আসরের সহ-আয়োজক নিউ জিল্যান্ডও সুপার এইটে ওঠায়, র‌্যাঙ্কিংয়ে অবস্থানের ভিত্তিতে সুযোগ পাবে তিনটি দল। আর সেই তিন দল হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এজন্য র‌্যাঙ্কিংয়ের কাট-অফ সময় ধরা হয়েছে আগামী ৯ মার্চ, যেদিন হবে বিশ্বকাপের ফাইনাল।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কাট-অফ সময়ের আগে এই তিন দলের র‍্যাঙ্কিং পরিবর্তন হতে পারে এমন কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।

২০ দলের আসরে বাকি আটটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল