BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি হাসপাতাল সমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা দাবিতে মানববন্ধন (ভিডিও)

সরকারি হাসপাতাল সমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা দাবিতে মানববন্ধন (ভিডিও)

রংপুর প্রতিনিধি: সরকারি হাসপাতালসমূহে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা।

বুধবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার রোগ নির্ণয়, চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ ব্যবস্থাপনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বহুদিন ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।

উপজেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবদান অপরিহার্য। অথচ তিন দশকেরও বেশি সময় ধরে এ দুই পেশাজীবী বৈষম্যের শিকার হয়ে ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই অভিলম্বে নির্বাচনের আগে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানান ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু