BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনে ঈদ পূর্ণমিলনী ‘২০২৬’ অনুষ্ঠিত

সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনে ঈদ পূর্ণমিলনী ‘২০২৬’ অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন-এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ২৩ মার্চ সোমবার দিনব্যাপী ব্যাপক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘ঈদ পূর্ণমিলনী ‘২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শাহ্ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আলী হোসেন সিকদার রুপক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব মাইনুল হক মুকিম। এ সময় কমিটির সদস্য সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, শফিকুল ইসলাম তোতন, এস এম আলাউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পূর্ণমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে, সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুর রহিম, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুস সাকিব, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএসসি শিক্ষক মাহবুবুর রহমান, উজিরপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, আব্দুর রহিম মাস্টার, বিদ্যালয়ের জমিদাতার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ব্যাবসায়ী রিয়াজ হোসেন মিয়া, মোঃ কামরুজ্জামান মিঠুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশিষ্ট আইনজীবী আব্দুল্লাহ আল তওয়াব সুমন, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার হাজারি অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সকালের নাস্তা, পরিচিতি সভা ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ঈদুল আজহার পরদিন সকাল ১০টায় একই স্কুল প্রাঙ্গণে সকল ব্যাচের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সবশেষে বিদ্যালয়ের কৃতি সন্তান ফরিদ হোসেন রানা’র নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে আনন্দে ভরিয়ে তোলে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী বি এম সাইফুল ইসলাম (সোহেল বালী), এইচ এম আব্বাস আলী আব্বাসী ও রুহুল আমিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী