BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুইজনের ফাঁসি কার্যকর করলো ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুইজনের ফাঁসি কার্যকর করলো ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনের সময় স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

ফাঁসি হওয়া ব্যক্তিরা হলেন— মোহাম্মদ আমিন বিগলারি এবং শাহিন ওয়াহিদিপারস্ত। ইরানি সংবাদ সংস্থাটি তাদের ‘শত্রু এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ চলাকালে তারা তেহরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং সেখানকার অস্ত্রাগার দখলের চেষ্টা করে। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের ফাঁসি কার্যকর করা হয়।

উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত জানুয়ারিতে ইরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেয়, যা ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে সরব হয়ে ওঠে। ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটিতে এটি অন্যতম রক্তক্ষয়ী সংঘাত হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, সরকারকে উৎখাতের উদ্দেশ্যে বিদেশি এজেন্টরা এই বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল।

এদিকে, গত সপ্তাহে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, ২ এপ্রিল গজল হেসার কারাগারে আমির হোসেন হাতামি নামে এক কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

একই প্রতিবেদনে বিগলারি ও ওয়াহিদিপারস্তসহ আলী ফাহিম এবং আবুল ফজল সালেহি শিয়াভাশানি নামক আরও দুই ব্যক্তির প্রাণদণ্ডের আশঙ্কার কথা জানিয়েছিল সংস্থাটি।

ইতোমধ্যেই বিগলারি ও ওয়াহিদিপারস্তের দণ্ড কার্যকর হওয়ায় বাকিদের ভাগ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী