আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেছেন, সমবায় আন্দোলন একটি সামাজিক আন্দোলন, একে গতিশীল করা গেলে দেশ জাতির উন্নয়ন করা সম্ভব হবে। এজন্য সবার ঐক্যমত প্রয়োজন।
তিনি সোমবার (১৬ মার্চ) বেলা ১১ টায় বগুড়ার আদমদীঘি ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আদমদীঘি ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি খন্দকার মেহেদী হাসানের সভাপতিত্বে ও সমিতির পরিচালক আনোয়ারুল ইসলাম (আনার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু, সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, বিএনপি নেতা আবু তালেব দুলাল, সমিতির সহ-সভাপতি আমানুল্লাহ আমান, পরিচালক আবু সাঈদ রাসু, গুলজার হোসেন, যুবদল নেতা জুয়েল হোসেন, মুকুল হোসেন প্রমুখ। #















