BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স

সমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী বিরোধ মেটানোর প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত ২১ ঘণ্টার ‘ফলপ্রসূ আলোচনা’ শেষে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।

এই ব্যর্থর দায় ইরানের ওপর চাপালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিবিসির প্রোরতিবেদন অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেছেন, ইরানের আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তিনি দাবি করেন সেগুলো ‘খুবই নমনীয়’ ছিল।

ভ্যান্স বলেন, আমরা যথেষ্ট সহনশীল ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন তোমাদের সেখানে সৎ উদ্দেশ্য নিয়ে যেতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা তা-ই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো অগ্রগতি করতে পারিনি।

এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, মূল সমস্যাটি ছিল ইরানের তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে অনীহা।

তার ভাষায়, আমরা এখানে থেকে যাচ্ছি একটি খুব সহজ প্রস্তাব নিয়ে—একটি বোঝাপড়ার উপায়, যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক, ইরানিরা এটি গ্রহণ করে কিনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার