BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সমঝোতায় কারাদণ্ড থেকে মুক্তি পেলেন ব্রিটনি

সমঝোতায় কারাদণ্ড থেকে মুক্তি পেলেন ব্রিটনি

বিটিসি বিনোদন ডেস্ক: মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স শেষ পর্যন্ত জেল খাটা থেকে রেহাই পেয়েছেন।

আদালতের সঙ্গে সমঝোতার মাধ্যমে চলতি বছরের শুরুতে শুরু হওয়া আইনি জটিলতার সমাপ্তি হয়েছে।

গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ ছিল, তিনি তার বিএমডব্লিউ গাড়িটি খুব বেশি গতিতে এবং ঝুঁকিপূর্ণভাবে চালাচ্ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করে, তিনি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

৪ মে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলার শুনানি হয়। ব্রিটনি নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ স্বীকার করেন।

তবে সমঝোতার ভিত্তিতে তার বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগ (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) তুলে নেওয়া হয়।

এর পরিবর্তে তাকে তুলনামূলক কম গুরুতর ‘রে বেকলাস ড্রাইভিং’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন।

তার প্রতিনিধিদের দাবি, ব্রিটনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আদালতে তার আইনজীবী জানান, নিজেকে সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আদালত কিছুটা নমনীয় হয়েছে।

এই সমঝোতার ফলে ব্রিটনিকে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে না। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আদালতের নজরদারিতে থাকতে হতে পারে।

এই খবরে ভক্তরা স্বস্তি প্রকাশ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার