BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সব দল মেনে নিয়েছে বাংলাদেশের মুরব্বি খালেদা জিয়া : ডা. জাহেদ

সব দল মেনে নিয়েছে বাংলাদেশের মুরব্বি খালেদা জিয়া : ডা. জাহেদ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের সকল রাজনৈতিক শক্তির কাছেই একজন ‘মুরব্বি’ ও অভিভাবক হিসেবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ডা.জাহেদ-উর রহমান।

সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাহেদ-উর রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতন্ত্রের জন্য তার ত্যাগ এবং সংকটকালে তার সংযমী ভূমিকা তাকে জাতীয় নেতৃত্বের উচ্চ আসনে নিয়ে গেছে। বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করে ডাক্তারি দৃষ্টিকোণ থেকে বলেন, উনি এখন সবচেয়ে বড় বিপদের মধ্যে আছেন—হার্টের সমস্যা তো আছেই, তার সঙ্গে লিভার সিরোসিস। লিভার সিরোসিসের সঠিক চিকিৎসা হলো লিভার ট্রান্সপ্লান্ট। কিন্তু তার বয়স ও শারীরিক অবস্থার কারণে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, ট্রান্সপ্লান্ট আর সম্ভব নয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ ২০১৮ সালের আগে আরও ভালো ছিল। তখন তিনি বিদেশে গেলে লিভার ট্রান্সপ্লান্টের মতো চিকিৎসা পাওয়া যেত। কিন্তু তিনি কোনো সমঝোতা বা সেটেলমেন্ট নেননি। গণতন্ত্রের জন্য লড়াই করাই তার অগ্রাধিকার ছিল।

এই রাজনৈতিক বিশ্লেষক মতে, রাজনৈতিক নিপীড়ন, জেল জীবন, বাসভবন থেকে উচ্ছেদ, সন্তান হারানো। এ সবকিছুর পরও খালেদা জিয়া মানুষের প্রতি ঘৃণা বা প্রতিহিংসা ছড়াননি। বরং তিনি সব সময় শান্তি ও ধৈর্যের আহ্বান জানিয়েছেন, এটাই তার মহানুভবতা।

তিনি অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় খালেদা জিয়াকে যেসব ওষুধ দেওয়া হয়েছিল, তার কিছু লিভারের ঝুঁকি বাড়িয়ে রোগটিকে দ্রুততর করেছে। যা পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় ঠেলে দিয়েছে। এসব সত্ত্বেও তিনি কখনো প্রতিহিংসার কথা বলেননি। এই মানসিকতা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গে জাহেদ-উর রহমান বলেন, ৫ আগস্টের পরবর্তী অস্থিরতার সময়ে বেগম জিয়া বিএনপির চেয়ারপারসনের অবস্থান ছাড়িয়ে জাতীয় নেত্রীতে পরিণত হয়েছেন। এখন তাকে সব দলের নেতারাই অভিভাবক হিসেবে মানছেন। তিনি জাতীয় ঐক্যের প্রতীক।

তিনি মনে করেন, দেশের নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। “তার মতো অভিজ্ঞ, সংযমী এবং গণতন্ত্রমনা নেত্রী এখন দেশের প্রয়োজন। তিনি যতদিন আমাদের মাঝে থাকবেন, ততদিন রাজনৈতিক স্থিতি ও ঐক্যের সম্ভাবনা আরও দৃঢ় হবে।

জাহেদ-উর রহমান সবাইকে আহ্বান জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করতে, তার ভাষায় দেশের জন্য, গণতন্ত্রের জন্য, তিনি এখনো অপরিহার্য একজন নেত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান