BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা

সন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা

বিটিসি বিনোদন ডেস্ক: চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের মা হন কিয়ারা আদভানি। তার পর থেকে অনুরাগীদের প্রশ্ন ছিল, কন্যাসন্তানের নাম কী রাখলেন কিয়ারা-সিদ্ধার্থ তারকা দম্পতি?

সেসময় অনুরাগীদের থেকে এসেছিল বেশ কয়েকটি নামের পরামর্শ। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’।

অবশেষে সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরত্তির পায়ের ছবি শেয়ার করেছেন কিয়ারা ও সিড।

অভিনেত্রী জানিয়েছেন, তাদের কন্যার নাম রেখেছেন সারায়াহ মালহোত্রা।

এরপর কিয়ারা লিখেন, ‘আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—আমাদের রাজকন্যা।

সারায়াহ নামের নেপথ্যে কোনো কারণ রয়েছে কি না, তা প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই।

জানা গেছে, হিব্রু ভাষায় ‘সারাহ’ নামের অর্থ রাজকন্যা। সেখান থেকেই এই নাম এসেছে বলে অনুমান অনুরাগীদের। তাদের এই নাম বেশ পছন্দ হয়েছে।

তবে কন্যার মুখ এখরো প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।

উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তারা। চলতি বছরের মে মাসে ‘মেট গালা’-য় স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি।

কয়েক দিন পরেই মিললো সুখবর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু