BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে দায়ী থাকবে সরকার : মোশাররফ

সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে দায়ী থাকবে সরকার : মোশাররফ

ঢাকা প্রতিনিধি: জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত দিলে সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকারই দায়ী থাকবে।

তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সোমবার সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে।

সেগুলো হলো, রাজনৈতিক দলগুলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলেচনার প্রেক্ষিতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর ও সনদ অগ্রাহ্য করার শামিল।

তিনি আরও জানান, সভায় সিদ্ধান্ত হয়, জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত দিলে সনদে স্বাক্ষরকারী দলগুলোর বাধ্যবাধকতা থাকবে না। সরকারই দায়ী থাকবে। সরকারকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয় জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। যারা অংশ নিতে পারছে না, তারা বিশৃঙ্খলা করছে। সরকারকে সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি। জুলাই সনদ নিয়ে বিতর্কের সুযোগ নয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু