BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা – আব্দুল মহিত তালুকদার এমপি

সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা – আব্দুল মহিত তালুকদার এমপি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এ আসনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকল ভোটারসহ সকলের প্রতি ধন্যবাদ ও পরম করুনাময় আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ আসনে ধানের শীষ মার্কাকে নির্বাচিত করার মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সরকার সারাদেশের মতো বগুড়াকেও উন্নয়নের শিকড়ে নিয়ে যাবে। আমি এই আসনের দুটি উপজেলায় সমান ভাবে প্রয়োজনীয় উন্নয়ন করতে চাই।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা।

ফ্যাসিস্ট শাসন আমলে তাদের অনিয়ম ও দূনীতির সত্য ঘটনা তুলে ধরতে পারেননি। ডিজিটাল কালাকানুন আইন চালু করে সাংবাদিকদের কলম যুদ্ধ বন্ধ করা হয়েছিল।

তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকালে আদমদীঘির কালাইকুড়ি এ্যাকোয়া কালচার ফার্মে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাংবাদিক গোলাম মোস্তাফা, বেনজীর রহমান, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান, পবিত্র কুমার, হেদায়েতুল নয়ন প্রমুখ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ