BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সকালবেলা খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

সকালবেলা খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

বিটিসি জীবন যাপন ডেস্ক: আজকাল বেশির ভাগ মানুষই স্বাস্থ্যসচেতন। তাই খাবারদাবার থেকে শুরু করে সকালবেলার রুটিন, সব কিছুতেই বাড়ছে সতর্কতা। অনেকেই সকালে খালি পেটে খেজুর খেতে পছন্দ করেন, কারণ এই ফলটিতে রয়েছে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা পুষ্টিগুণ।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে দুইটি খেজুর খেলে শরীর পায় বহু উপকার।

চলুন, জেনে নিই খালি পেটে খেজুর খেলে কী কী উপকার পাওয়া যায়।

একাগ্রতা বাড়ায়

খেজুরে রয়েছে পর্যাপ্ত ফাইবার ও খনিজ উপাদান, যা সকালে মস্তিষ্কের একাগ্রতা ও সতর্কতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই অনেকে দিনের শুরুতে খেজুর খাওয়ার পরামর্শ দেন।

দ্রুত শক্তি সরবরাহ করে

সকালে শরীরের প্রয়োজন শক্তি।

অনেকেই চা-কফির ওপর ভরসা করলেও তা দ্রুত এনার্জি দেয় না। খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা খুব দ্রুত শরীরে শোষিত হয় এবং প্রয়োজনীয় শক্তি জোগায়।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

যারা মিষ্টি খেতে ভালোবাসেন, তাদের জন্য খেজুর হতে পারে স্বাস্থ্যকর বিকল্প। প্রাকৃতিক মিষ্টতা থাকলেও এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

হজমশক্তি বাড়ায়

খেজুরে থাকা ফাইবার অন্ত্রের কার্যকারিতা বাড়ায়, হজম ভালো করে এবং উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা কম হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত