BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে ওয়াকআউটে যেন ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ না পায় : বিরোধী দলকে দুলু

সংসদে ওয়াকআউটে যেন ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ না পায় : বিরোধী দলকে দুলু

ঢাকা প্রতিনিধি: সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিরোধী দলকে সতর্ক করে বলেছেন, সংসদে ওয়াকআউটের মাধ্যমে যেন ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ না পায়।

শনিবার (৪ এপ্রিল) সকালে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

হুইপ বলেন, গণতন্ত্র এবং জাতীয় সংসদকে রক্ষা করতে হবে। সংসদে ওয়াকআউটের মাধ্যমে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ যাতে না হয়, বিরোধী দলকে তা মাথায় রাখতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, অতীত সময়ে ফ্যাসিস্টদের লোকজন ব্যাংক থেকে লাখ লাখ ও কোটি কোটি টাকা নিয়েছে।

বিএনপি সংস্কারের পক্ষে, সরকার সংবিধানকে সামনে রেখে সব ধরনের সংস্কার করতে চায় বলেও জানান তিনি।

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি জানান, দ্রুত নাটোরে গ্যাস লাইন পৌঁছে দিতে সরকার কাজ করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ