পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার প্রামানিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শাহাদাত হোসেনের অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু হয়েছে।
আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করে বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আইবুল হক বলেন, সময়মতো কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করা হবে।
এর আগে গত ৩ মে বিটিসি নিউজ সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম, প্রতিষ্ঠানের জমি বিক্রি ও বৈধ শিক্ষার্থী ছাড়া শাখা খুলে শিক্ষক নিয়োগসহ একাধিক অনিয়ম দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।
বিষয়টি বোদা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম এর নজরে আসলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আগামী ১১ মে এর মধ্যে সরজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















