BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংকটে পড়েছে ইসরায়েল

সংকটে পড়েছে ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ রোববার (১৫ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনে গড়ালো। উভয় দেশই ইরানে যৌথভাবে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে।

ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান।

এদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইরানে সরকার পতন না হওয়ার পর্যন্ত দেশটিতে অভিযান অব্যাহত থাকবে।

তবে এর মধ্যে ইসরায়েল নিয়ে হতাশার খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মধ্যেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে।

তেল আবিব চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ বা ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ ওয়েবসাইট সেমাফোর।

সেমাফোরের তাদের রিপোর্টে বলেছে, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘ইন্টারসেপ্টর’ কমে যাওয়ার বিষয়টি গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের জানা ছিল। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টরের মজুতে কোনো সংকট নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী