BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ষড়যন্ত চক্রান্ত অব্যহত থাকলেও যথা সময়ে নির্বাচন হবে এবং বিএনপিই বিজয়ী হবে – দুলু

ষড়যন্ত চক্রান্ত অব্যহত থাকলেও যথা সময়ে নির্বাচন হবে এবং বিএনপিই বিজয়ী হবে – দুলু

নাটোর প্রতিনিধি: নতুন নাটোর নতুন আশা এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী এলাকায় নিয়োমিত প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার সকাল থেকে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পথসভায় বক্তব্যে বলেন, এয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এখনো একটি মহলের ষড়যন্ত্র অব্যহত আছে।

তিনি বলেন, যত ষড়যন্ত চক্রান্তই অব্যহত থাকুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপিই বিজয়ী হবে। এ বিজয় কোন সাধারণ বিজয় নয়, ভুমিধ্বস বিজয় হবে।

দুলু বলেন, অতীতে ২০০৮সাল থেকে সব নির্বাচনে জনতার রায়কে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিলো। জনগন আগামী দিনে এমন কোন নির্বাচন আর মেনে নিবে না। যে কোন ষড়যন্ত চক্রান্ত হলে জনগনই তার দাঁতভাঙ্গা জবাব দিবে। নিবার্চনে আর কোন ষড়যন্ত চক্রান্ত হতে দেয়া হবে না।

খাজুরা ইউনিয়নের করেরগ্রাম, মদনগ্রাম, চাঁদপুর, দুলর্ভপুর, খাজুরা, মহিষডাঙ্গা ও কুচকুরিসহ বিভিন্ন গ্রামের এসব পথসভায় দুলু ছাড়াও বক্তব্য রাখেন, তার সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সদস্য হাফিজ উদ্দিন ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।

এসব পথসভায় দুলু আরো বলেন, ২০০১ সাল থেকে তিনি পাঁচ বছর মন্ত্রী ছিলেন। সে সময় তিনি নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোন উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে।

নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন। নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি শতভাগ বিশ্বাস রাখেন।

দুলু বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে ৫বছর সকল সুযোগ সুবিধা পাবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার