BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যা, ৪০ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যা, ৪০ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং দেশের কিছু অংশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে দেশের কেন্দ্রীয় প্রদেশের বাদুল্লা এবং নুওয়ারা এলিয়া পাহাড়ি চা উৎপাদনকারী অঞ্চলেই মারা গেছেন ২৫ জন।

কেন্দ্রটি জানিয়েছে, বৃহস্পতিবার একই এলাকায় ভূমিধসের কারণে আরও ২১ জন নিখোঁজ রয়েছেন, এবং ১০ জন আহত হয়েছেন।

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় খারাপ আবহাওয়া চলছে। সপ্তাহান্তে মুষলধারে বৃষ্টিপাতের ফলে ঘরবাড়ি, মাঠ এবং রাস্তাঘাট প্লাবিত হয়ে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে।

জলাধার এবং নদী উপচে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা জানান, প্রদেশগুলোকে সংযুক্ত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

অন্যদিকে, পাহাড়ি অঞ্চলের কিছু এলাকায় রেললাইনে পাথর, কাদা এবং গাছ পড়ার পর কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

স্থানীয় টেলিভিশনে শ্রমিকদের ধ্বংসাবশেষ অপসারণের দৃশ্য দেখানো হয়। কিছু এলাকায় বন্যার কারণে রেললাইন প্লাবিত হয়েছে।

স্থানীয় টেলিভিশনে কলম্বো থেকে প্রায় ৪১০ কিলোমিটার পূর্বে পূর্বাঞ্চলীয় শহর আমপাড়ার কাছে নৌবাহিনীর যানবাহন এবং একটি গাড়ি বন্যার পানিতে ভেসে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।

কেন্দ্র জানায়, তীব্র আবহাওয়ার কারণে প্রায় ৫,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া