BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (০১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

গত শুক্রবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় আঘাত হানা আবহাওয়াজনিত দুর্যোগগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ। বিপর্যস্ত পরিবারগুলোর দুঃখ-কষ্টে বাংলাদেশের জনগণ ও সরকার শ্রীলঙ্কার পাশে রয়েছে।

প্রফেসর ইউনূস বার্তায় উল্লেখ করেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ শ্রীলঙ্কার বন্ধুসুলভ মানুষের পাশে রয়েছে।

একইসঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে বাংলাদেশ বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত