BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক

শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: নারীদের সম্মান কারও কাছে ভিক্ষা চাওয়ার বিষয় নয়, নিজেদের দায়িত্ব ও আচরণের মাধ্যমেই সেই সম্মান প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন আফিয়া আখতার।

তিনি বলেন, যার সম্মান বেশি তাকেই সমাজে অনেক সময় অসম্মানিত করার চেষ্টা করা হয়। তবে নারীদের সম্মান সৃষ্টিকর্তা, সমাজ ও প্রতিটি ধর্মই দিয়েছেÑতারপরও বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসম্মান করার প্রবণতা দেখা যায়।

রবিবার (৮ মার্চ) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচারÑসুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে দিবসটি পালন করে।

জেলা প্রশাসক বলেন, সমাজে অনেকেই নারীদের শ্রমিক হিসেবে গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, কিন্তু মানুষ হিসেবে ভালোবাসতে কম চায়। ঘরের কাজ, বাইরের কাজ-সব ক্ষেত্রেই নারীর শ্রমকে মূল্যায়ন করা হলেও জীবনসঙ্গী হিসেবে গ্রহণের ক্ষেত্রে অনেকের সংকীর্ণতা দেখা যায়। তবে কারও পছন্দের হওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একজন নারী ভালো আছেন কিনা এবং তিনি তার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে পারছেন কিনাÑসেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব শ্রমের মূল্য দিয়ে নিজেদের অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ কিছু শ্রম রয়েছে যার মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না।

আফিয়া আখতার আরও বলেন, নারী ও পুরুষ কেউ কারও প্রতিদ্ব›দ্বী নয়; বরং সমাজের উন্নয়নের জন্য উভয়েই একে অপরের সহযোগী। নারী-পুরুষ একসঙ্গে কাজ না করলে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়।

নারীর প্রতি নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, কেউ যেন নির্যাতন করে পার পেয়ে যেতে না পারে। এর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে উঠতে হবে পরিবার থেকে, পরে সমাজ ও রাষ্ট্রকে ভৃমিকা রাখতে হবে।

শারমিন শাপলা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী