BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাগেরহাট বিএনপি পরিবার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে খানজাহান আলী মাজার মোড়ে ষাটগম্বুজ ইউনিয়ানের ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপি ফকির তারিকুল ইসরাম।

জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়। এবং পিলখানার সেনাবাহিনীর অফিসার হত্যা, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্রদের হত্যা সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্রদের গণহত্যাকারী হিসেবে সদ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা করেন, জেলা মৎসবীজ দলের সাধারন সম্পাদক শেখ হারুন আর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম।

এসভায় বক্তৃতা করেন, জেলা মহিলাদল নেত্রী মনিরা বেগম, সদর উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শিরিনা আক্তার, যুবদলের সাবেক কোষাধ্য¶ ফকির মাসুম বিল্লা, জেলা যুবদলের সাবেক সমন্বয় কমিটির সদস্য মোঃ সোহেল তরফদার, সাবেক যুবদল নেতা আলোম মোল্লা, শেখ সোহেল, সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আলমামুন টিপু, সাবেক যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এ সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার বিএনপিও তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের