BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শুভ বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ সংক্রান্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

শুভ বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ সংক্রান্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

আরএমপি প্রতিবেদক: খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন (যীশু খ্রিস্টের জন্মদিন) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে।

উক্ত অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬ (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২.০০ ঘটিকা হতে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও চলতি দায়িত্বে পুলিশ কমিশনার মো: ফারুক হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু