BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শুধু অভিনেত্রীর তকমায় আটকে থাকতে চান না ফাতিমা সানা

শুধু অভিনেত্রীর তকমায় আটকে থাকতে চান না ফাতিমা সানা

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ আবার নতুন অবতারে সামনে আসতে চলেছেন। তবে শুধু অভিনেত্রী তকমায় আটকে না থেকে জীবনকে অন্যভাবে দেখতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নিজের অভিনয়জীবন ও চরিত্র নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

ফাতিমা সানা শেখ শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে ক্রমশ নতুনভাবে তৈরি করছেন।

তিনি বিশ্বাস করেন, অভিনয় তার জীবনের একটি বড় অংশ হলেও নিজের পরিচয় শুধু অভিনেত্রী হিসেবেই সীমাবদ্ধ রাখতে চান না।

তার উদ্দেশ্য— নতুন কিছু শেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং নিজের ভেতরের মানুষটাকে চিনে নেওয়া। আর এ ভাবনা থেকেই হয়তো তাকে অন্যদের থেকে আলাদা করে চেনা যায়।

এটি হচ্ছে অভিনেত্রী হিসাবে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প।

শিশুশিল্পী হিসাবেই বলিউডে যাত্রা শুরু তার; সেই ‘চাচি ৪২০’ সিনেমায় ছোট্ট চরিত্র দিয়ে। তারপর ‘দঙ্গল’ তাকে এনে দিয়েছে বড় পরিচিতি।

তার অভিনয় জীবনের পথচলা যেন ধাপে–ধাপে এগিয়ে যাচ্ছে। ‘গুস্তাখ ইশ্ক’ থেকে শুরু করে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি।

ফাতিমা সানা বলেন, তিনি এমন গল্পের প্রতি বেশি আকৃষ্ট হন, যেগুলো তাকে মানসিকভাবে একটু অস্বস্তি দেয়।

কিন্তু সেই অস্বস্তিই তাকে নতুনভাবে ভাবতে শেখায়। অভিনয়ের পাশাপাশি নিজেকে মাটির কাছাকাছি রাখার বিষয়টিকেও খুব গুরুত্ব দেন ফাতিমা।

অভিনয় তার পরিচয়ের বড় অংশ হলেও সেটিই তার একমাত্র পরিচয় নয় বলেও জানিয়েছেন অভিনেত্রী। একজন মেয়ে, একজন বন্ধু, একজন মানুষ— যিনি নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসেন।

অভিনয়ের বাইরেও তার নিজস্ব জীবন রয়েছে, নিজের পছন্দ-অপছন্দ আছে। তিনি এখন ফটোগ্রাফি শিখছেন এবং অনেক সময়ে ক্যামেরার পেছনে থাকতে তার খুব ভালো লাগে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী