BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতের শুরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে পানীয় হতে পারে দারুণ সহায়ক

শীতের শুরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে পানীয় হতে পারে দারুণ সহায়ক

বিটিসি জীবন যাপন ডেস্ক: শীতের সময়ে সর্দি, কাশি ও সাধারণ ঠাণ্ডা বেড়ে যায়। এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা খুবই জরুরি। আমলকীর রস এতে দারুণভাবে সাহায্য করতে পারে।

আমলকীর রস কেন উপকারী

আমলকীতে রয়েছে, প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে।

এটি শরীরে জমে থাকা অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সাহায্য করে।

সকালে আমলকীর রস খেলে শরীর দ্রুত সতেজ হয়, হজমশক্তি ভালো থাকে এবং গাট হেলথের উন্নতিতেও সহায়ক।

যে ভাবে বানাবেন আমলকীর রস:

উপকরণ:

তাজা আমলকী: ৬টি (বীজ ফেলে নিন)

জিরা: ১ চা চামচ

গুড়: ২-৩ টেবিল চামচ

পুদিনাপাতা: ½ কাপ

আদা: ১ ইঞ্চি টুকরো

পানি: ১ কাপ

প্রস্তুত প্রণালী:

আমলকীর বীজ ফেলে দিন এবং পুদিনাপাতা ভালো করে ধুয়ে নিন।

ব্লেন্ডারে আমলকী, জিরা, গুড়, পুদিনা, আদা ও পানি একসঙ্গে দিন।

মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করুন যতক্ষণ না পুরোপুরি মসৃণ হয়।

এরপর সূক্ষ্ম ছাঁকনি বা মসলিন কাপড় দিয়ে ছেঁকে নিন, তাহলেই তৈরি হবে ঘন, পরিষ্কার আমলকীর রস।

নিয়মিত এই রস পান করলে শীতকালের সংক্রমণ প্রতিরোধে শরীর আরো শক্তিশালী থাকবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু