BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে আমিরের কুশপুতুল দাহ ও জুতা মিছিল

শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে আমিরের কুশপুতুল দাহ ও জুতা মিছিল

প্রেস বিজ্ঞপ্তি: ‘নারী সমাজকে পতিতা’ বলার মধ্য দিয়ে ধর্ম ও রাষ্ট্রদ্রোহ করার অপরাধে শিবির-জামায়াত নিষিদ্ধ এবং শফিকসহ সকলের প্রার্থীতা বাতিলের দাবিতে আমিরের কুশপুতুল দাহ ও জুতা মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

জাতীয় প্রেসক্লাবের সামনে ৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, কেন্দ্রীয় সদস্য মো. হাশেম মোল্লা, আফতাব মন্ডল, জাতীয় শ্রমিকধারার আহবায়ক মো. বাবুল, মনোয়ারা বেগম প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, একাত্তরের বাংলাদেশ বিরোধীরা এখন ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে, অথচ তারা রাজনীতির নামে অপরাজনীতি করছে ছাত্র শিবিরের মত একটি যুদ্ধাপরাধী সমর্থক গোষ্ঠি তৈরি করে। যাদের রক্তের ভেতর মা-মানবতা-শিক্ষা-সমাজ-ধর্ম বিরোধীতা বিরাজ করে বলে আজ জামায়াতের আমির ‘নারী সমাজকে পতিতা’ বলার মত বক্তব্য দিচ্ছে। অথচ ইসলাম বলছে- নারীর অধিকার নিশ্চিত করার কথা। তারা ডাক্তার না হলে মহিলা চিকিৎসকের অভাবে একের পর এক নারী মৃত্যু বরণ করবে আর তারা সিরিয়াল দিয়ে বিয়ে করবে বলেই আজ জাতীয়ভাবে বঞ্চিত করার চেষ্টা চলছে নারী সমাজকে।

বক্তরা এসময় অনতিবিলম্বে বাংলাদেশে শিবির-জামায়াতের মত দেশবিরোধীচক্রকে নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বলেন, নারী সমাজকে পতিতা বলার মধ্য দিয়ে এরা ধর্ম ও রাষ্ট্রদ্রোহ করছে। এই অপরাধে শিবির-জামায়াত নিষিদ্ধ এবং শফিকসহ সকলের প্রার্থীতা বাতিল করা নির্বাচন কমিশনের উপর রাষ্ট্রিয় ফরজ কাজ। যদি এই কাজ না করে শিবিরি-জামায়াতকে নির্বাচনের বৈতরণী পার হতে দেয়, তাহলে হেরে যাবে বাংলাদেশ-স্বাধীনতা-স্বাধীকার আর লাল সবুজের পতাকা।

সংবাদ প্রেরক (হালিমা খাতুন), সদস্য, মিডিয়া সেল, নতুনধারা বাংলাদেশ এনডিবি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ