BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিমুলক কর্মশালা

শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিমুলক কর্মশালা


বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন শাখা বিএনপির কার্যক্রম গতিশীল করা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা করেছে মোবারকপুর ইউনিয়ন বিএনপি।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর পুরানা পুকুর পাড়ে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ ফরহাদ হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী।

সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জেম, সহ সভাপতি এজাবুল চৌধুরী, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, আব্দুল লতিব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনসারুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্য রাখেন, ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেতাউর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। কর্মশালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নেতাকর্মীদের করণীয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের কি কি করণীয়, মোবারকপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন সমস্যা ও সমাধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ধানের শীষে ভোটা দেয়ার প্রচারণা চালানোর আহ্বান জানান নেতা-কর্মীদের প্রতি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয়