BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে নির্বাচনী উত্তাপ- বিএনপি ও জামায়াত প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

শিবগঞ্জে নির্বাচনী উত্তাপ- বিএনপি ও জামায়াত প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। সোমবার বিকেলে শিবগঞ্জের পৃথক দুটি স্থানে আয়োজিত জনসভায় পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষ প্রার্থীরা।

শিবগঞ্জের ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা বলেন, দেশে এমন একটি রাজনৈতিক শক্তি সক্রিয়, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি মূলত স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের পরাজিত করতে দেশপ্রেমিক জনতাকে আবারো ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে বিরোধী পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। বিএনপি প্রার্থীরা হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থানীয় সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

একইদিন বিকেলে শিবগঞ্জের রানীহাটি উচ্চ বিদ্যালয় মাঠে নয়ালাভাঙ্গা ইউনিয়ন জামায়াত আয়োজিত বিশাল জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী মো. নূরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মো. কেরামত আলী সরকারের কঠোর সমালোচনা করেন।

উভয় সভার বক্তারা সাধারণ ভোটারদের টানতে উন্নয়নের নানা অঙ্গীকার করেন।

জামায়াত প্রার্থীদের ইশতেহার মো. কেরামত আলী পাঠ করে বলেন, ৫ বছরের কম ও ৬১ বছরের বেশি বয়সীদের জন্য ফ্রি চিকিৎসা এবং প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল করা হবে। রাজশাহী থেকে সোনামসজিদ পর্যন্ত ৬ লেন সড়ক এবং সোনামসজিদ পর্যন্ত রেললাইন সংযোগ।

শিবগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ৫ লক্ষ যুবককে সুদমুক্ত ঋণ প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১