BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে অবৈধ দোকান-পাটের দখলে উপ-স্বাস্থ্যকেন্দ্র এলাকা

শিবগঞ্জে অবৈধ দোকান-পাটের দখলে উপ-স্বাস্থ্যকেন্দ্র এলাকা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ দোকান-পাটের দখলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এলাকা। মুল ফটকসহ স্বাস্থ্য কেন্দ্রে গড়ে তোলা হয়েছে একের পর এক অবৈধ দোকান-পাট।

এতে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে অবৈধভাবে দোকান-পাট দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, এসব দোকান থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের প্রধান প্রবেশপথ থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে ১০ থেকে ১২টি দোকান নির্মাণ করা হয়েছে।

এসবের মধ্যে রয়েছে চায়ের দোকান, ভাতের হোটেল, রুটি ও অন্যান্য খাবারের স্টল।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক দখল করে দোকান গড়ে তোলা শুধু বে-আইনি নয়, এটি জনস্বার্থ বিরোধীও বটে। তারা দ্রুত অবৈধ দোকান উচ্ছেদ করে স্থানটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা নিতে আসা এক গর্ভবতী নারীসহ রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “চিকিৎসা নিতে গেলে দোকানের পাশে বসা লোকজন বাজে মন্তব্য করে, এতে আমরা বিব্রত হই।”

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে দোকান নির্মাণ সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী বলেন, “এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী