BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষিত বেকার এক কোটি ছেলেমেয়েকে চাকুরির ব্যবস্থা করা হবে – মির্জা ফখরুল

শিক্ষিত বেকার এক কোটি ছেলেমেয়েকে চাকুরির ব্যবস্থা করা হবে – মির্জা ফখরুল

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আগামী দেড় বছরের মধ্যে শিক্ষিত বেকার এককোটি ছেলেমেয়েকে চাকুরির ব্যবস্থা করা হবে।যারা এমএ পাশ, বিএ পাশ,ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার হয়ে রয়েছেন।

রোববার বিকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,এ নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন।গনতন্ত্র প্রবর্তনের নির্বাচন। আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে তারেক জিয়ার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে।

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটি অন্য দলের সম্পর্কে বলতে চাইনা, নিজের দলের সম্পর্কে বলতে চাই। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতার বিশ্বাস করেনা। তাদেরকে আপনারা কেউ বিশ্বাস করবেন না।

মহাসচিব বলেন,পরিবারের চাহিদা মেটানোর জন্য প্রতি পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড, কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। যারা ঋন নিয়েছেন তাদেরকে ১০ হাজার টাকার কৃষি ঋনসহ সুদ মওকুফ করা হবে।

সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে ধানেরশীষ প্রতীক তুলে দিয়ে তাকে ধানেরশীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

মির্জা ফখরুল বলেন, ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জের মানুষের সাথে দিনরাত কাজ করেছেন। আজকে দেশের একটি জটিল মুহূর্তে নির্বাচন হচ্ছে। আপনাদের ভোটে নির্বাচনে জয়ী হয়ে সে নির্বাচনের মধ্য দিয়েই আমরা যেন সৃজনশীল সরকার গঠন করতে পারি।সে জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরেই তিনি নির্বাচনের পথে প্রান্তরে ছুটেছেন। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান করতে চাই। এ দেশে ভালেবাসার সাথে বাস করতে চাই। আজকে নির্বাচনে বড় সমস্যা করছে একটি দল। এ দলটি বিশ্বাস যোগ্য নয়। এটি পাকিস্তানিদের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার সময়ও বিরোধিতা করেছে। তারা চরমোনাই পীর সাহেবদের সাথে জোট করেছিল। তখন চরমোনাই পীর সাহেব বুঝতে পেরেছিল এদের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। এটা বুঝতে পেরে তারা জোট থেকে বের হয়ে আসে।

দেবীগঞ্জ উপজেলার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট গোলাম হাফিজের সভাপতিত্বে বক্তব্য দেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

নির্বাচনী জনসভায় দেবীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ