BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্ব : ডা. জাহিদ

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্ব : ডা. জাহিদ

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় বিদেশ নিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সসহ সবকিছু প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান ডা. জাহিদ।

তিনি বলেন, “মেডিক্যাল বোর্ড দূরে ভ্রমণের জন্য বেগম খালেদা জিয়ার শরীর উপযুক্ত মনে করলে তাকে বিদেশে নেওয়া হবে। এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা বলছেন ডা. জুবাইদা। আর সার্বিক বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

তিনি বলেন, “দলীয় চেয়ারপারসন এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন। তাই মেডিক্যাল বোর্ড আশাবাদী তিনি আবারও সুস্থ হবেন।”

বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ