BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত, বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত, বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তালুকদার আক্তার ফারুককে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস কে সুমন, নব্বইয়ের ছাত্র আন্দোলনের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুর রহমান, বাগেরহাট সদর বিএনপির সদস্য শারাফাত হোসেন বাবলু, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল মোল্লাসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপিতে যোগদান করে তালুকদার আক্তার ফারুক সাংবাদিকদের বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি বিএনপিতে যোগদান করেছি।

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই কাজ করতে চাই।

বাগেরহাটজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “যারা আমাদের দলের গঠনতন্ত্র ও আদর্শ মেনে বিএনপিতে আসতে চান, তাদের আমরা স্বাগত জানাই। বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল। নতুন নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে চাইএবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে চাই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা