BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শরিফুল ইসলাম জনি রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক

শরিফুল ইসলাম জনি রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম জনি। তিনি এর আগে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পৃর্বতন আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় যুবদলের পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে জনিকে এই নতুন দায়িত্ব দেওয়া হলো।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বুধবার (১২ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, শরিফুল ইসলাম জনি ২০২১ সালে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে, মো. শরিফুল ইসলাম জনিকে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার