BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লেভারকুসেনের জালে গুনে গুণে সাত গোল পিএসজির

লেভারকুসেনের জালে গুনে গুণে সাত গোল পিএসজির

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লীগে বড় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।পিএসজিকে আতিথ্য দেয় জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। যেখানে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে প্যারিসিয়ানরা।

লেভারকুজেনকে ঘরের মাঠে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।বড় ব্যবধানের জয়ে শীর্ষস্থান মজবুত হলো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের। তিন ম্যাচে শতভাগ সাফল্যে তাদের পয়েন্ট ৯। গোল পার্থক‍্যে পিছিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল।

ম্যাচের ৭ মিনিটে উইলিয়ান পাছোর গোলে লিড। এরপর ৩৩ মিনিটে লেভারকুজেনের রবের্ত আন্দগিশ আর ৩৭ মিনিটে পিএসজির ইল্লা জাবারানি লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয় দুই দলই।

পেনাল্টি থেকে পাওয়া গোলে লেভারকুজেন সমতায় ফিরলেও, প্রথমার্ধেই আরও তিন গোলে ব্যবধান ৪-০ করে ফরাসিরা।

এরপর দ্বিতীয়ার্ধে নুনো মেন্ডিস, ডেম্বেলে আর ভিতিনহার গোলে ৭ বার প্রতিপক্ষের জালে বল জড়ায় পিএসজি। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ঘরের মাঠে ফরাসি জায়ান্টদের কাছে গোল বন্যায় ভেসে যায় লেভারকুজেন। আর বিশাল ব্যবধানের জয়ে শীর্ষস্থান মজবুত হলো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী