BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লেবাননের ভেতরে দেয়াল তৈরি করেছে ইসরাইল : জাতিসংঘ

লেবাননের ভেতরে দেয়াল তৈরি করেছে ইসরাইল : জাতিসংঘ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ভূখণ্ডে ইসরাইলি সেনারা দেয়াল তৈরি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত মাসে জাতিসংঘে লেবাননের অন্তর্বর্তীকালীন শান্তি রক্ষা বাহিনী (ইউনিফিল) পরিচালিত এক জরিপে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম লেবাননের ইয়রুন এলাকায় জাতিসংঘের নির্ধারিত ‘ব্লু লাইন’ অতিক্রম করে দেয়াল নির্মাণ করেছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ব্লু লাইন হলো জাতিসংঘ নির্ধারিত একটি রেখা, যা লেবাননকে ইসরাইল ও ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করেছে।

এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ইসরাইলের তৈরি কংক্রিটের টি-আকৃতির দেয়ালের কারণে প্রায় ৪ হাজার বর্গমিটারের বেশি জমি লেবাননের স্থানীয় মানুষের জন্য ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

এছাড়া ইয়রুনের দক্ষিণ-পূর্ব দিকে আরও একটি দেয়াল নির্মাণ করা হচ্ছে, যা এরইমধ্যে ব্লু লাইন অতিক্রম করেছে।

মহাসচিবের মুখপাত্র আরও বলেন, শান্তিরক্ষীরা ইসরাইলি সেনাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং দেয়াল সরানোর দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, ইসরাইলের লেবাননের ভূখণ্ডে উপস্থিতি ও দেয়াল নির্মাণ লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং এটি নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবনাও ভঙ্গ করছে।

তবে জাতিসংঘের এই অভিযোগ অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘এই দেয়াল আইডিএফের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার নির্মাণকাজ ২০২২ সালে শুরু হয়। যুদ্ধ শুরুর পর অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে উত্তর সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

ইউনিফিল’র ওয়েবসাইট অনুযায়ী, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই শান্তিরক্ষী বাহিনী লিতানি নদী থেকে দক্ষিণে ব্লু লাইন পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করে। মিশনটিতে ৫০টি দেশের ১০ হাজারের বেশি শান্তিরক্ষী ও প্রায় ৮০০ বেসামরিক কর্মকর্তা কর্মরত আছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ