BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি

লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেও ব্যর্থ হলো লিভারপুল। অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে ২-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সেমি-ফাইনালে উঠেছে পিএসজি।

ম্যাচের দুই গোলই করেন উসমান দেম্বেলে। ঘরের মাঠে আগেই ২-০ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি ফিরতি লেগেও নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে।

প্রথমার্ধে মাত্র চারটি শট নিতে পারে লিভারপুল। তবে বিরতির পর আক্রমণের ঝড় তোলে তারা, নেয় আরও ১৭টি শট, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে পিএসজি ১২ শটের ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

শুরুর দিকে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি।

ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন উগো একিটিকে; বদলি নেমে মোহামেদ সালাহ আক্রমণে গতি আনেন।

তার তৈরি সুযোগে শট নেন ভার্জিল ফন ডাইক, তবে গোললাইন থেকে দলকে বাঁচান মার্কিনিয়োস।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি লিভারপুল। ৬৪তম মিনিটে ম্যাক এলিস্টার পেনাল্টির দাবি করলেও ভিএআরে সিদ্ধান্ত বদলান রেফারি।

পরের দিকে তরুণ রিও নুগোমোহা ও কোডি হাকপোর প্রচেষ্টাও ব্যর্থ হয়।

৬৭তম মিনিটের পর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় পিএসজি।

প্রথমে দূরপাল্লার শটে দেম্বেলে ব্যবধান বাড়ান। পরে যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্কোলার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এই জয়ে সেমি-ফাইনালে উঠে পিএসজি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ বা রিয়াল মাদ্রিদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ